গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
সুমন আহমেদ : মতলব উত্তরে গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ নভেম্বর সকালে উপজেলা অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার যে উন্নয়ন করেছে তা জনগণের মাঝে প্রচার করতে হবে। সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবে সবাই মিলে তার পক্ষে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য সরকার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নুরমোহাম্মদ, ফরাজিকান্দি ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-এমরান খানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গ জেবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব, ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর হারিছ খান, পৌর যুবলীগ নেতা ওমর ফারুক খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন মুন্সী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরনবী খান প্রমুখ।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































